প্রবাস

বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সাথে লন্ডনে অবস্থানরত চট্টগ্রামের বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময়

Spread the love

রাউজানের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সংক্ষিপ্ত সফরে লন্ডনে আগমন উপলক্ষে।
লন্ডনে অবস্থানরত চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ব‍্যক্তি, গনমাধ্যম কর্মী, রাউজান ফটিকছড়ির বিভিন্ন পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়।রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে লন্ডনের অভিজাত রেস্টুরেন্টে JRC Buffet এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তিনি বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, লন্ডন প্রবাসী রাউজানের কৃতি সন্তান মোঃ মোর্শেদ আলম।

অনুষ্ঠান পরিচালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী , টিভি ২৪ বাংলার চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান

এতে আরো বক্তব্য রাখেন, ION টিভির ভাইস চেয়ারম্যান সুজন বডুয়া, সাবেক ছাএনেতা সলিসিটর মোঃ ইকবাল বাহার, টিভি প্রেজেন্টার মোঃ জাহেদুল আলম মাসুদ, বিশিষ্ট লেখক কলামিস্ট লন্ডন কলম একাডেমির চেয়ারম্যান মো নজরুল হাবিবী, ব‍্যারিস্টার তাসবীর, মোঃ মাহবুবুল আলম, মোঃ ইকরামুল হক, মোঃসাইদ, মোহাম্মদ হোসেন (এমরান), নাজিম উদ্দীন, সাগর নুর, সাইফুল ইসলান, প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বৈরাচার হাসিনা সরকার মা বোনদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দিনের ভোট রাতে করেছে। সেই অধিকার ফিরে আনতে প্রবাসীদের কাজ করতে হবে। আগামী নির্বাচনে সবাই নিজ নিজ এলাকায় প্রত্যেককের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে হবে। – সংবাদ বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply