বিপুল আয়োজনে ইস্ট লন্ডন কভেন্ট্রি ক্রস মস্ক ও ইসলামিক কমিউনিটি সেন্টারে কিউ ফ্যাক্টর প্রতিযোগিতা অনুষ্ঠিত
কিউ ফ্যাক্টরের মতো অনুষ্ঠান সন্তানদের জীবন গঠনে অনন্য ভূমিকা রাখবে
মোহাম্মেদ জয়নুল আবেদীন : গত ৫ ডিসেম্বর শুক্রবার ৫ ঘটিকায় কিউ ফ্যাক্টর সিজন ৯ জাতীয় কিরাত প্রতিযোগীতা ২০২৫ ইস্ট লন্ডনের কভেন্ট্রি ক্রস মস্ক ও ইসলামিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। গ্লোবাল এইড ট্রাস্ট আয়োজিত ও মিডিয়া পার্টনার চ্যানেল এসের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল আজিজ সর্দার সাবেক চেয়ারম্যান কভেন্ট্রি ক্রস মস্ক। প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও কিউ এন এসের ডিরেক্টর ও গ্লোবাল এইড ট্রাস্টের ট্রেজারার জনাব ডক্টর আব্দুস সালাম আজাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদের চেয়ারম্যান জনাব মনির আহমদ, জনাব শাহীন আহমদ জনাব ওলি আহমদ ও জনাব আব্দুল হাদী প্রমূখ। প্রাণবন্ত এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন কিউ ফ্যাক্টর ম্যানাজার মোহাম্মাদ জয়নুল আবেদীন।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন: ইমাম ও শিক্ষক জনাব রেদওয়ান , মক্তবের শিক্ষক জনাব সুলতান আহমদ। অভিভাবকবৃন্দও অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে অনুষ্টান উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেনঃ অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগলো। কিউ ফ্যাক্টরের মত এত বড় আয়োজনে ছয় জন প্রতিযোগী নির্বাচন করা খুব কঠিন। তবুও আজকের অনুষ্ঠানের বিচারকরা যারা ভালো করবে তাদেরকে পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত করবে। তোমাদের স্বতঃস্পুর্ত অংশগ্রহণ ও সুন্দর তেলাওয়াত আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আমি সত্যিই আনন্দিত।
বক্তারা বলেনঃ কিউফ্যাক্টরের এতো সুন্দর আয়োজন আমাদের সন্তানদের উৎসাহিত করেছে। তারা খুবই এনজয় করেছে। আমাদের সন্তানদের জীবন গঠনে অনন্য ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারি প্রত্যেক প্রতিযোগিকে সার্টিফিকেট প্রদান করা হয়। দুটি গ্রুপে ৩ জন করে মোট ৬ জন প্রতিযোগী ইয়েস কার্ড পেয়ে কোয়ার্টার ফাইনালের জন্য নির্বাচিত হন ।
উল্লেখ্য যে, প্রতিযোগিতায় ফাইনাল বিজয়ী ১ম স্থান অধিকারী পাবেন ১৫০০ পাউন্ড, ২য় স্থান অধিকারী পাবেন ১০০০ পাউন্ড এবং ৩য় স্থান অধিকারী পাবেন ৫০০ পাউন্ড। প্রতিযোগিতায় আকর্ষণীয় ট্রপি ও সার্টিফিকেটও রয়েছে।