প্রবাস

বিমানের ম্যানচেস্টার – সিলেট ফ্লাইট চালু রাখার দাবী জানিয়েছে নেবট্রা

Spread the love

ডেস্ক রিপোর্টঃ নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (নেবট্রা) বিমানের ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট বন্ধ ঘোষণার প্রতিবাদ এবং নিয়মিত ফ্লাইটসমুহ অব্যাহত রাখার দাবী জানিয়েছে l উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী মার্চ থেকে রুটটি বন্ধের ঘোষণা দিয়েছে l গত ছয়ই জানুয়ারী মঙ্গলবার লিভারপুল শহরের ঐতিহাসিক আব্দুল্লাহ কোইললিয়াম সেন্টারে নেবট্রার সমাবেশে প্রায় সকল বক্তা বাংলাদেশ সরকার ও বিমানের এহেন গণবিরোধী সিদ্ধান্তের সমালোচনা করেন এবং অবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তনের তাগাদা দেন l

নেবট্রা সভাপতি এম জি কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মওদুদ আহমেদের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন নেবট্রার উপদেষ্টা ফারুক যোশী ও মোহাম্মদ জুনেদ আহমেদ,  সহ-সভাপতি শিপার আহমেদ , তৈয়বুর রহমান শ্যামল ও শাহ কাইয়ুম,  সাংগঠনিক সম্পাদক মোবাশ্বির আলী, প্রচার সম্পাদক খালেদ আহমদ, দপ্তর সম্পাদক আবুল হোসেন মামুন, সহ দপ্তর সম্পাদক আকমল হোসেন, প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মিজান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মিজানুর রহমান লিটু,  সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তখলিছ মিয়া, আমিন বাবর চৌধুরী, লিয়াকত আহমেদ প্রমুখ l বক্তারা একই সাথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরিত করে সকল প্রকার বিদেশী বিমান অবতরণের সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবিও জানান ।

অনুষ্ঠানে লিভারপুল বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে নেবট্রা নেতৃবৃন্দকে স্বাগত জানাতে আরো উপস্থিত ছিলেন মুজাহিদুর রহমান, শফিক মিয়া, আব্দুল মন্নান, জিয়াউর রহমান রুবেল ও ক্যাপ্টেন সাগর আহমদ l

নেবট্রা উপদেষ্টা মুমিন খানের সমাপনী বক্তব্য এবং নৈশভোজ অনুষ্ঠানের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে l


Spread the love

Leave a Reply