ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ

Spread the love

ডেস্ক রিপোর্টঃ দুর্নীতি মামলার পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর এ নোটিশ জারির আবেদন করেছিলেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে কোন টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের কাছ থেকে রেজিস্ট্রি দলিল মূলে ফ্ল্যাটের এর দখল বুঝে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকালে জানা যায় যে, আসামি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক অবৈধভাবে প্রভাবিত করে ইষ্টার্ণ হাউজিং লিমিটেড হতে ফ্ল্যাট নং-বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে- ১১এ, ১১বি (নতুন), রোড নং ৭১, গুলশান বিনা মূল্যে গ্রহণ করেন বিধায় তার বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়।

কিন্তু মামলা দায়েরের পূর্বেই আসামি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দেশত্যাগ করেছেন এবং মামলা প্রমাণে সহায়ক প্রমানাদি ও আলামত বিনষ্ট করার চেষ্টা করছে বিধায় তাকে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে গ্রেপ্তার করা একান্ত প্রয়োজন।


Spread the love

Leave a Reply