ব্রিটিশ-বাংলাদেশী ড. জাকির খানকে লন্ডনে সংবর্ধনা প্রদান
মোঃ সাজ্জাদ হোসেন নয়ন: ফুটবলের জন্য দীর্ঘ ৩৫ বছর শ্রম ও মেধা দিয়ে ফুটবলকে তারুণ্যের কাছে জনপ্রিয় করেছেন যে ব্যক্তি তার নাম ড. জাকির খান। আর তাঁর স্বীকৃত স্বরূপ দ্য ফুটবল এসোসিয়েশন (FA) তাকে ববি মুর এওয়ার্ড প্রদান করে।
মূলতঃ তৃণমূলে ফুটবলের এই জাগরণের স্বীকৃতি স্বরূপ তাকে এ বিরল সম্মাননা প্রদান করা হয়। তার এ পুরস্কার প্রাপ্তি বৃটেনে বাঙালি কমিউনিটি আনন্দে আপ্লুত।এই গুণী জনকে নিয়ে বৃটেনে নানা সংঘটন প্রতিনিয়ত সংবর্ধনার আয়োজন করে যাচ্ছে।
গতকাল ২৮ আগস্ট পূর্ব লন্ডনে ব্রিটিশ বাংলাদেশী ফাস্ট সিটিজেনস এলায়েন্স আয়োজন করে একটি সংবর্ধনা অনুষ্ঠান। ড. জাকির খানকে উষ্ণ ফুলের শুভেচ্ছায় হৃদয় নিংড়ানো অনুভূতি প্রকাশ করেন সবাই।এতে সভাপতিত্ব করেন ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র ও উক্ত সংগঠনের সভাপতি,কাউন্সিলর পারভেজ আহমেদ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়াছ মিয়া। অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও সাবেক টাওয়ার হেমলেটস স্পিকার আহবাব হোসেন, ট্রেজারার ও টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পীকার খালেস উদ্দিন আহমদ,মিডিয়া ও কমিউনিকেশন অফিসার শেরওয়ান চৌধুরী,ফারুক চৌধুরী, রেড ব্রিজ কাউন্সিলের কাউন্সিলর জোসনা ইসলাম, সাইদুল আলম প্রমুখ।