ভূমিধস বিজয়ের পথে হাসনাত আবদুল্লাহ

Spread the love

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভূমিধস বিজয়ের পথে। শাপলা কলি প্রতীকে আসনটিতে বিপুল ভোটে এগিয়ে রয়েছে তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যে বিষয়টি জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে মোট ১১৬টি ভোট কেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্রেই হাসনাত আবদুল্লার শাপলাকলি প্রতীক এগিয়ে রয়েছে। এসব ভোটকেন্দ্রে হাসনাত ১ লাখ ৭২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন ২৬ হাজার ভোট পেয়েছেন।

এনসিপির দেবিদ্বার উপজেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বলেন, শাপলা কলি প্রতীকের ভূমিধস বিজয় হয়েছে। আমাদের প্রার্থী ১লাখ ৭২ ভোটে এগিয়ে আছে।

এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।


Spread the love

Leave a Reply