বাংলাদেশশীর্ষ সংবাদ

ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর শোক

Spread the love

ডেস্ক রিপোর্টঃব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে সম্প্রতি একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি আপনাকে এবং বাংলাদেশের জনগণের প্রতি। অনুগ্রহ করে আমার এবং ব্রিটিশ জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা গ্রহণ করুন।

এই দুঃখজনক ঘটনার সময় যারা তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছেন—প্রথম সাড়াদানকারী এবং চিকিৎসাকর্মীদের সাহস ও ত্যাগের জন্য আমি আন্তরিকভাবে প্রশংসা করি। তাঁদের সাহসিকতা ও নিষ্ঠা বাংলাদেশের জনগণের দৃঢ়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

স্টারমার বলেন, এই জাতীয় শোকের সময়ে, আমাদের সহানুভূতি আপনার এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে রয়েছে। আমি প্রার্থনা করি, আহত এবং হাসপাতালে ভর্তি সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”


Spread the love

Leave a Reply