প্রবাস

ম্যানোরপার্ক দারুসসালাম মসজিদে কিউ ফ্যাক্টর প্রতিযোগিতা অনুষ্ঠিত

Spread the love

নতুন প্রজন্মের আলোর দিশারী কিউফ্যাক্টর

মোহাম্মেদ জয়নুল আবেদীন : গত ১৬ অক্টোবর বৃহঃস্পতি বার বিকেল ৫ ঘটিকায় কিউ ফ্যাক্টর সিজন ৯ জাতীয় কিরাত প্রতিযোগীতা ২০২৫ এর একটি অনুষ্ঠান ম্যানোপার্ক দারুসসালাম মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গ্লোবাল এইড ট্রাস্ট আয়োজিত ও মিডিয়া পার্টনার চ্যানেল এসের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সালাম মসজিদের ইমাম ও খতিব জনাব এরশাদ উল্লাহ ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কিউ ফ্যাক্টর ম্যানাজার মোহাম্মাদ জয়নুল আবেদীন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ ম্যানেজমেন্ট কমিটি মেম্বার জনাব মাহমুদুর রহমান ও কমিউনিটি নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম ও কমিউনিটি নেতা জনাব আব্দুর রব প্রমুখ।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন , উস্তাজ আসাদ আহমেদ , উস্তাজ ইব্রাহিম আহমেদ ও হাফিজ নওশাদুর রহমান জীবন।

অনুষ্ঠানে বক্তারা বলেন: কিউ ফ্যাক্টর একটি কোরআনিক প্রতিষ্ঠান। বৃটেন জুড়ে এ প্রতিষ্ঠান প্রচার ও প্রসার লাভ করেছে । নতুন প্রজন্মের আলোর দিশারী কিউ ফ্যাক্টর। ইতোমধ্যে হাজার হাজার শিক্ষার্থী এ প্রতিষ্ঠান কোরআনের আলোয় আলোকিত করতে পেরেছে।

অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারি প্রত্যেক প্রতিযোগিকে সার্টিফিকেট প্রদান করা হয়। দুটি গ্রুপে ৩ জন করে মোট ৬ জন প্রতিযোগী ইয়েস কার্ড পেয়ে কোয়াটার ফাইনালের জন্য নির্বাচিত হন ।

উল্লেখ্য যে, প্রতিযোগিতায় ফাইনাল বিজয়ী ১ম স্থান অধিকারী পাবেন ১৫০০ পাউন্ড, ২য় স্থান অধিকারী পাবেন ১০০০ পাউন্ড এবং ৩য় স্থান অধিকারী পাবেন ৫০০ পাউন্ড।আকর্ষণীয় ট্রপি ও সার্টিফিকেটও রয়েছে।


Spread the love

Leave a Reply