যথাযোগ্য মর্যাদায় জিএসসি সাউথইস্ট রিজিওনের স্বাধীনতা দিবস উদযাপন

Spread the love

ডেস্ক রিপোর্টঃ সিলেট প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন নূর বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌম রক্ষা করতে হলে সবাইকে এক হতে হবে। মহান মুক্তিযুদ্ধে যার যা অবদান তা স্বীকার করতে হবে এবং সম্মান দিতে হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রবাসীদের অনেক অবদান রয়েছে। আমরা কৃতজ্ঞচিত্তে তা স্মরণ করি এবং আশা করি আগামীর বাংলাদেশ গড়তেও অতীতের ন্যায় প্রবাসীরা অবদান রাখবেন।
তিনি বুধবার গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সাউথ ইষ্ট রিজিয়নের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জিএসসির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাউথইস্ট রিজিওনের চেয়ারপার্সন খলিল আহমদ কবির ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সূফী সুহেল আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউন্সিলার সদরু জামান খান, জিএসসির কেন্দ্রীয় সহ-সভাপতি মীর্জা আসহাব বেগ, জিএসসির সাবেক কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক স্পীকার আবাব হোসেন, কাউন্সিলার ফয়জুর রহমান, জিএসসির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন দিলু, জিএসসির এডভাইজার মানিক মিয়া, কমিউনিটি নেতা পারভেজ সাজ্জাদ কোরেশী, সাংবাদিক মিসবাহ জামাল, জকিগঞ্জ ওয়েল ফেয়ারের সেক্রেটারী মাওলানা আবদুল কুদ্দুস, সদর ট্রাস্টের সেক্রেটারী নাজমুল হোসেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হামজা রহমান।


সভায় আরো বক্তব্য রাখেন-সাংবাদিক এনাম চৌধুরী, আলাউর রহমান শাহীন, খালেদ মাসুদ রনি, আলাউর রহমান অলি, জিএসসির কেন্দ্রীয় মেম্বারশীপ সেক্রেটারী, আব্দুল মালিক কুটি, জিএসসির সাউথ ইষ্ট রিজিয়নের ট্রেজারার মো. আবুল মিয়া, সাউথ ইস্ট রিজিওনের সহ-সভাপতিদের মধ্যে আখলাকুর রহমান, গোলজার খান ও গোলাম আজম তালুকদার, জিএসসির সাউথ ইষ্ট রিজিয়নের মহিলা সম্পাদিকা ইমদাদুন খান, জিএসসির ইস্ট লন্ডন শাখার চেয়ারপার্সন সৈয়দ জিল্লুল হক, সাধারণ সম্পাদক শাহান চৌধুরী, এসেক্স শাখার চেয়ারপার্সন এডভোকেট মোমিন আলী, কমিউনিটি নেতা আহবাব মিয়া, কাজী তাজ উদ্দিন আকমল, ইস্ট লন্ডন শাখার ট্রেজারার সালেহ আহমদ, সৈয়দ আশফাক আহমেদ, আব্দুস সুবহান, খালেকুল কিবরিয়া, মীর্জা কামরান বেগ, সাহেল আহমদ জাবেদ, মইনুল হক ও নুর উদ্দিন প্রমুখ ।
সভায় স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, জাতীয় নেতৃবৃন্দ, সেক্টর কমাণ্ডারগণ ও প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। সভায় প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠকদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি, প্রবাসীদের জানমালের নিরাপত্তা বিধানের জোর দাবী জানানো হয়। সভায় স্বরচিত কবিতা আবৃত্তি করা করা হয় এবং সভা শেষে শহীদদের মাগফেরাত কামনা ও জিএসসির অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।


Spread the love

Leave a Reply