যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচন উপলক্ষ্যে লিবারেল ডেমোক্রেট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন নয়নঃ
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচন উপলক্ষ্যে লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র ও হোয়াইটচ্যপাল ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হান্নানের এক নির্বাচনী মতবিনিময় সভা গত ১৩ই এপ্রিল সন্ধ্যায় কমার্শিয়াল রোডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় লিবারেল ডেমোক্রেট এর মেয়র ও হোয়াইটচ্যপল ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান বলেন, তিনি যদি নির্বাচিত হন তাহলে টাওয়ার হ্যামলেটস বারার যাবতীয় সমস্যার সমাধান করবেন। বিশেষ করে নতুন প্রজন্মের জন্য জব ক্রিয়েট করবেন এবং বেকারত্ব দূর করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহন করবেন। নতুন নতুন আইডিয়ার মাধ্যমে টাওয়ার হ্যামলেটস বারাকে আকর্ষণীয় করে তোলবেন। বিশেষ করে হাউজিং সমস্যার সমাধান, যথাযত পুলিশ নিয়োগ এবং জিরো ক্রাইম জোন বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ ও আবাসযোগ্য বারা উপহার দিবেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রেটার লন্ডন এসেম্বলির মেম্বার হিনা বোখারী। তিনি বলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হান্নান মূলতঃএই বারার স্থায়ী বাসিন্দা। তিনি খুবই অমায়িক মানুষ এবং তিনি জানেন কী কী সমস্যা এখানে বিদ্যমান আছে। উনাকে নির্বাচিত করলে সারা টাওয়ার হ্যামলেটস উপকৃত হবে। বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস লিবারেল ডেমোক্রেট পার্টির চেয়ারম্যান সায়মন টনক্লিপ। তিনি বলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হান্নানের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান। হান্নান নির্বাচিত হলে টাওয়ার হ্যামলেটসে অনেক পরিবর্তন ও নতুনত্ব বয়ে আনবেন। উক্ত মতবিনিময় সভায় লিবারেল ডেমোক্রেট টাওয়ার হ্যামলেটস এর এক্সিকিউটিভ মেম্বার সলিসিটর মিঃ কামাল উদ্দিন ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ হান্নানের পক্ষে জোরালো বক্তব্য রাখেন। সভায় কমিউনিটির বিভিন্ন পেশার মানুষ উপস্থিত থেকে এবং তাদের মূল্যবান মতামত তোলে ধরেন।