প্রবাস

যুক্তরাজ্যে আওয়ামী লীগের প্রতিরোধ চেষ্টা ব্যর্থ: প্রবাসীদের উপস্থিতিতে অক্সফোর্ডে হাসনাত আব্দুল্লাহকে উৎসবমুখর অভ্যর্থনা

Spread the love

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্য সফররত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও এনসিপির সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এবং নাবিলা ইদ্রিসকে অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য প্রদানে বাধা দেওয়ার সব ধরনের চেষ্টা ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের প্রতিবাদের ডাক উপেক্ষা করে অক্সফোর্ড ইউনিয়ন প্রাঙ্গণ এখন এনসিপি ইউকে ডায়াস্পোরাসহ ১১ দলীয় জোটের হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে সরগরম ও উৎসবমুখর হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের পক্ষে অবস্থান নেওয়া এবং ধানমণ্ডি ৩২ নম্বরের ঘটনাকে পুঁজি করে অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য বর্জনের ডাক দিয়েছিল যুক্তরাজ্য আওয়ামী লীগ। তাদের মূল দাবি ছিল, এসব রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে হাসনাত আব্দুল্লাহ অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখেন না। এই বিক্ষোভ সফল করতে লিভারপুল, ম্যানচেস্টার ও লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বাস ভাড়া করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মী-সমর্থক জড়ো করার জন্য টানা এক সপ্তাহ ধরে ব্যাপক প্রচারণা চালায় আওয়ামী লীগ।
আওয়ামী লীগের এই প্রতিবাদের খবর ছড়িয়ে পড়লে এনসিপি ইউকে ডায়াস্পোরা এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীরা নড়েচড়ে বসেন। তারা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও সমর্থক নিয়ে অক্সফোর্ড ইউনিয়নের সামনে আগে থেকেই অবস্থান নেন।
যুক্তরাজ্য প্রবাসীদের হাজার হাজার স্বতঃস্ফূর্ত ও বিশাল জমায়েতের মুখে আওয়ামী লীগের কর্মী-সমর্থক সংগ্রহের সব পরিকল্পনা কার্যত ভেস্তে যায়। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই পুরো এলাকা এখন এনসিপি ও ১১ দলীয় জোটের নিয়ন্ত্রণে রয়েছে। অক্সফোর্ড ইউনিয়নে আগত হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম ও নাবিলা ইদ্রিসকে স্বাগত জানাতে সেখানে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Spread the love

Leave a Reply