শীর্ষ সংবাদবিনোদন

রাসেল ব্র্যান্ড একজন ‘নিষ্ঠুর যৌন শিকারি’ (sexual predator): আদালতে অভিযোগ

Spread the love

ডেস্ক রিপোর্টঃ আদালতে বলা হয়েছে যে, যেসব বছরে রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ছয়জন নারীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে, সেই সময়কালে তিনি ছিলেন একজন “নিষ্ঠুর যৌন শিকারি”।

ধর্ষণ মামলার বিচারের প্রথম দিনে সরকারি কৌঁসুলি রিয়েল কার্মি-জোনস কেসি এই কৌতুক অভিনেতাকে “হিসাবি”, “চতুর বা কারসাজিপরায়ণ” এবং “যৌন সম্পর্ক স্থাপনের তীব্র আকাঙ্ক্ষায় মত্ত” ব্যক্তি হিসেবে বর্ণনা করেন।

৫১ বছর বয়সী ব্র্যান্ডের বিরুদ্ধে ১৯৯৯ থেকে ২০০৯ সালের মধ্যে ছয়জন ভিন্ন নারীর ওপর ধর্ষণ ও যৌন নিপীড়নসহ মোট সাতটি অভিযোগ আনা হয়েছে।

তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।

মামলার বিষয়ে রাষ্ট্রপক্ষের বক্তব্য তুলে ধরার সময় মিস কার্মি-জোনস জুরিদের বলেন: “যৌন সম্পর্কের ক্ষেত্রে তিনি ছিলেন নির্বিচার ও অতৃপ্ত। যখন চাইতেন, তখন তিনি হতেন ভালোমানুষ, কৌতুকপূর্ণ—নিঃসন্দেহে—এমনকি আকর্ষণীয় ও পছন্দনীয়ও।”

তিনি আরও বলেন: “তিনি ছিলেন নিষ্ঠুর, হিসাবি, কারসাজিপরায়ণ এবং—রাষ্ট্রপক্ষের মতে—একজন যৌন শিকারি।”

নিজের প্রারম্ভিক বক্তব্য চালিয়ে যাওয়ার সময় মিস কার্মি-জোনস বলেন: “বিবাদী রাসেল ব্র্যান্ডের শুরুর দিকের বন্ধু মার্ক পিয়েনহেরো তাঁকে এমন একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন, যিনি ‘যৌন সম্পর্ক স্থাপনের তীব্র আকাঙ্ক্ষায় মত্ত’ ছিলেন।”

“আরেক বন্ধু অ্যান্ড্রু ডবসন বলেছেন যে, খ্যাতি অর্জনের আগের সেই দিনগুলোতে ব্র্যান্ড ছিলেন ‘অত্যন্ত আবেগতাড়িত বা হঠকারী। তাঁর এই হঠকারিতা তাঁকে একমুখী চিন্তার দিকে ঠেলে দিত; নারী ও যৌনতা ছিল তাঁর লক্ষ্য এবং আচ্ছন্নতার বিষয়’।”

অভিযোগ রয়েছে যে, এক নারীকে যৌন নিপীড়নের আগে ব্র্যান্ড তাঁর হোটেল কক্ষে “উটপাখির মতো” এবং “ব্যাজিল ফল্টির (Basil Fawlty) মতো অদ্ভুত ভঙ্গিতে হেঁটে বেড়িয়েছিলেন।”


Spread the love

Leave a Reply