লন্ডনের অক্সফোর্ডে কিউ ফ্যাক্টর সিজন ৯ এর ক্বিরাত প্রতিযোগিতা সম্পন্ন
কিউ ফ্যাক্টরের মাধ্যমে গঠন হয় কোরআনের তারকা
মোঃ জয়নুল আবেদীনঃ গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার কিউ ফ্যাক্টর সিজন ৯ জাতীয় কিরাত প্রতিযোগীতা ২০২৫ এর একটি অনুষ্ঠান লন্ডনের অক্সফোর্ড মস্ক সোসাইটি মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গ্লোবাল এইড ট্রাস্ট আয়োজিত ও চ্যানেল এস এর পার্টনারশীপে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের চেয়ারম্যান জনাব মজনু মিয়া । অনুষ্ঠানের সঞ্চালনা করেন কিউ ফ্যাক্টর ম্যানাজার মোঃ জয়নুল আবেদীন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড মক্স সোসাইটির চেয়ারম্যান মজনু মিয়া, হাফিজ শাহিন আহমদ প্রমুখ।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের ইমাম ও খতিব মওলানা নুরুল ইসলাম , মাওলানা আব্দুল ওয়াহিদ , হাফিজ কারী মাহমুদ হোসাইন ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কোরানকে সহি শুদ্ধ করে অবশ্যই পড়তে হবে, আর এই জন্য তাজবিদকে ফলো করতে হবে, তখনই কোরান শুদ্ধভাবে শেখা সম্ভব হবে। এর মাধ্যমে গঠন হয় কোরআনের তারকা । কিউ ফ্যাকটর এর একমাত্র মাধ্যম। ব্রিটেনে অনেক ইসলামিক প্রতিযোগিতা আয়োজন করা হয়, তবে এধরনের শিশু প্রতিযোগিতা ব্যাতিক্রম। এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা আরও সাহসী হয়ে উঠবে এবং এর মাধ্যমে কোরানের আলো সর্বত্র পৌঁছে দিবে।
অনুষ্ঠানে অর্ধ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারি প্রত্যেক প্রতিযোগিকে সার্টিফিকেট প্রদান করা হয়। দুটি গ্রুপে ৩ জন করে মোট ৬ জন প্রতিযোগী ইয়েস কার্ড পেয়ে কোয়াটার ফাইনালের জন্য নির্বাচিত হন ।
উল্লেখ্য যে, প্রতিযোগিতায় ফাইনাল বিজয়ী ১ম স্থান অধিকারী পাবেন ১৫০০ পাউন্ড, ২য় স্থান অধিকারী পাবেন ১০০০ পাউন্ড এবং ৩য় স্থান অধিকারী পাবেন ৫০০ পাউন্ড। পরিশেষে সবার মধ্যে খাবার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।