লন্ডনের আপটন পার্ক ,ফরেস্ট গেট এবং প্লাইস্ট্রো এলাকায় এনসিপি ইউকে অ্যালায়েন্সের রেজিস্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত

Spread the love

ডেস্ক রিপোর্টঃ এনসিপি ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে পোস্টার ভোট রেজিস্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। “আমার ভোট আমি দেব – প্রবাস থেকে অংশ নেব” কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার পূর্ব লন্ডনের আপটন পার্ক ,ফরেস্ট গেট এবং প্লাইস্ট্রো এলাকায় রেজিস্ট্রেশন ক্যাম্প করা হয়।

এনসিপি স্বেচ্ছাসেবক দল সরাসরি কমিউনিটি মানুষের সাথে কথা বলেন এবং ভোটের রেজিস্ট্রেশন সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন। এতে কিভাবে পোস্টার ভোট রেজিস্ট্রেশন করতে হয় তার ভেরিফিকেশন প্রক্রিয়া সহ স্পস্ট নির্দেশনা দেন স্বেচ্ছাসেবকরা।

এনসিপি ইউকে অ্যালায়েন্সের মুখপাত্র জানান, আজ আমাদের কমিউনিটি সাড়া দেখে মনে হচ্ছে আমরা গনতান্তিক অধিকারকে কতটা মূল্য দেই। আমার ভোট আমি দেব – প্রবাস থেকে অংশ নেব এটি কেবল একটি শ্লোগান নয় , এটি আমাদের অঙ্গিকার । আমরা প্রত্যেক যোগ্য ভোটারকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করে তাদের কন্ঠ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য প্রবাসিদের ভোটের দাবীতে এনসিপি সর্বপ্রথম ক্যাম্পেইন শুরু করে এবং তা বাস্তবায়নে রুপ নেয়। যুক্তরাজ্য জুড়ে এনসিপি অ্যালায়েন্স ব্যাপক সাড়া জাগিয়েছে।


Spread the love

Leave a Reply