প্রবাস

লন্ডনে গ্লোবাল এইড চ্যারিটি ডিনার: কিউ ফ্যাক্টর সিজন-৯ এর গ্র্যান্ড সেলিব্রেশনকে সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা কামনা

Spread the love

মোঃ জয়নুল আবেদীনঃ গত ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেল ৬টায় গ্লোবাল এইড ট্রাস্ট ও গ্রিজলিজ রেস্টুরেন্টের যৌথ উদ্যোগে একটি চ্যারিটি ডিনার অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয় । যুক্তরাজ্য ও ইউরোপের বুকে ইসলামিক প্রতিভা বিকাশের অন্যতম বড় প্ল্যাটফর্ম ‘কিউ ফ্যাক্টর’ (Q Factor)-এর আগামী আয়োজনগুলোকে কেন্দ্র করে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন কিউ ফ্যাক্টরের ম্যানেজার জয়নুল আবেদিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল এইড ট্রাস্টের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি অফ স্কটল্যান্ডের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর আশরাফ মাহমুদ উজ্জ্বল।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কিউ ফ্যাক্টর সিজন-৮ এর চ্যাম্পিয়ন খাদিজা হোসাইন এবং আনজুম আহমদ। অনুষ্ঠানে চমৎকার নাশিদ পরিবেশন করেন আইশা হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার শাইখ আব্দুর রহমান আল মাদানী। গ্রিজলিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ আলম, হিফজুর রহমান চৌধুরী, সোহেল মিয়া এবং গ্লোবাল এইডের প্রজেক্ট অফিসার জনাব লাক মিয়া লায়েক প্রমুখ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বক্তারা তাদের বক্তব্যে কিউ ফ্যাক্টর সিজন-৯ এর গ্র্যান্ড সেলিব্রেশনকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

একই সাথে অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করা হয় যে, আগামী বছর কিউ ফ্যাক্টর সিজন-১০ শুধুমাত্র ব্রিটেনের মাঝেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি পুরো ইউরোপজুড়ে বড় পরিসরে আয়োজন করা হবে।

সবশেষে উপস্থিত সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত এবং নৈশভোজ এর মাধ্যমে এই চ্যারিটি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


Spread the love

Leave a Reply