লন্ডনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Spread the love

ডেস্ক রিপোর্টঃ বর্ণাঢ্য আয়োজনে লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গত বুধবার রাতে হোয়াচ‍্যাপলের রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমদ শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহসিন আলী, যুক্তরাজ‍্য বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি, সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপি সাবেক সভাপতি বদরুজ্জামান সেলিম, যুক্তরাজ‍্য বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ‍্য বিএনপির যুগ্ম সম্পাদক গুলজার খান, যুক্তরাজ‍্য সেচ্ছাসেবকদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম মামুন, সালেহ আহমদ জিলান, ফখরুল ইসলাম বাদল এছাড়াও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ ও কর্মীরা উক্ত অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের নির্দেশনায় একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে দেশমাতৃকার টানে, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহবান জানান।অনুষ্ঠানটি দেশপ্রেম, ঐক্য ও সংগ্রামের চেতনায় ছিল উজ্জীবিত।


Spread the love

Leave a Reply