লন্ডনে ডাঃ মোহাম্মদ ইব্রাহিম খলিল কে সংবর্ধনা

Spread the love

ডেস্ক রিপোর্টঃ অত্যন্ত আনন্দঘন পরিবেশে খাঁন সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ডা মোহাম্মদ ইব্রাহিম খলিল মেডিসিন অফ ডাক্তার এচিবমেন্ট হওয়াতে কমিউনিটির শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে লন্ডনে এক উচ্চ সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন দেওয়ান গৌস সুলতান। সভা পরিচালনা করেন মোহাম্মদ নাসির। তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হাফিজ মোহাম্মদ জিলু খান। সভায় বক্তব্য রাখেন ডাঃ জাহিদ হাসান, শাহ আজিজ, আনসার আহমদ উল্লাহ, সফিক আহমদ, এডভোকেট করিম মিয়া, আনিসুর রহমান আনিস, আলিমুজ্জামানা, মুজিব হোসেন, সাবেক মেয়র সেলিম উল্লাহ, শাহ ফারুক, শাহ এমরান হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ডাক্তাররা শুধু রোগের চিকিৎসা করেন না, তারা মানুষের আস্থার প্রতীক হিসেবে সুস্থ সুন্দর জীবনের নিশ্চয়তা প্রদান করেন। যেকোনো দুর্যোগে চিকিৎসকদের আত্মত্যাগ, মানবিক দায়িত্ববোধ এবং অক্লান্ত পরিশ্রম জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
ডাক্তারদের সুচিকিৎসা এবং পরামর্শে মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখে।
ডাঃ মোহাম্মদ ইব্রাহিম খলিল তার সেবা ও দক্ষতাকে কাজে লাগিয়ে যুগ যুগ ধরে মানুষের কল্যাণে এগিয়ে আসবেন বলে আমরা আশা করি।

সভায় বক্তাগণ ডা ইব্রাহিমকে ফুলেল শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।


Spread the love

Leave a Reply