লন্ডনে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে এর ইষ্ট লন্ডন শাখার প্রতিবাদ সভা

Spread the love

ডেস্ক রিপোর্টঃ সংস্কার ও নির্বাচনের পূর্বে অবৈধ রাষ্ট্রপতির অপসারণের দাবিতে গত ৭ জুলাই সোমবার বিকাল ৫:৩০ ঘঠিকায় লন্ডন হোয়াইট চ্যাপেল টি গার্ডেনের হলে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে ইষ্ট লন্ডন শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ বাংলাদেশ চাই ইউকে ইষ্ট লন্ডন শাখার সভাপতি মো আব্দুল হামিদ শিমুলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী ও আশরাফুল ইসলাম নোবেলর যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাও মামুনুর রশীদ।উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের কেন্দ্রীয় সভাপতি মুসলিম খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সিলেট মহানগর জামায়াত নেতা কাজী নাজমুল আহমদ, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তাহমিদ হোসেন খান, কেন্দ্রীয় সহ সভাপতি মুর্শেদ আহমদ খান,রফিক আহমেদ, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমেদ,ঢাকা মহানগরীর দক্ষিনের বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডঃ মুহাম্মাদ মুঈনুদ্দীন মৃধা, বিএপি নেতা রফিক আহমেদ, নিজামুদ্দীন,

বক্তারা বলেন বাংলাদেশের গনতন্ত্র ফিরিয়ে আনতে হলে প্রশাসনে থাকা আওয়ামীলিগের সকল দুষরদের এবং অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করে সংস্কারের মাধ্যমেই বাংলাদেশের নির্বাচন হতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন ,সহ-প্রচার সম্পাদক মো: ছাবিদ মিয়া,মাহফুজুর রহমান খান,মো: আবুল কাসেম,সায়েম আহমদ, প্রধান অতিথির বক্তব্যে মুসলিম খান বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনুস সাহেব সংস্কারের নামে বসে থাকলে হবেনা,বাংলাদেশে নির্বাচন দিতে হলে প্রথমেই নির্বাচন কমিশনের প্রধান এবং রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণের মাধ্যমেই সংস্কার করে বাংলাদেশে সুষ্ঠু অবাধ নিরেপক্ষ নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

সভাপতির বক্তব্যে মো আব্দুল হামিদ শিমুল বলেন,বর্তমানে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলে আওয়ামীলীগের দুষরা যোগদান করে সভা-সমাবেশে বক্তব্য রাখছেন এবং চাদবাজী থেকে শুরু করে খুন,ঘুম, ধর্ষণ প্রতিনিয়ত করে যাচ্ছে।প্রশাসন থেকে শুরু করে সেনবাহিনীর প্রধান এমনকি রাষ্ট্রপতি ও আওয়ামীলীগের দুষর। তাই যতদিন পর্যন্ত এই আওয়ামীলীগের লোকদের অপসারণ করা হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন আশা করা যায়না।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল,ইষ্ট লন্ডন শাখার ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আব্দুল বাছিত রাজু,আমিনুল ইহসান মো.শাকির,জামাল উদ্দিন আহমেদ,আমিরুল মোমিন রেজা,মো ফজল আহমদ,মাজিদ মিয়া,এম আশরাফ উদ্দীন,দেলওয়ার হোসেন,জাকওয়ান আহমেদ ,মাহদি হাসান,এসিস্ট্যান্ট সেক্রেটারী ফারিয়া আক্তার সুমি ও সাংবাদিক মোঃ আব্দুল কাদের জিলানী।


Spread the love

Leave a Reply