লন্ডনে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ২৯ নভেম্বর শনিবার বাদ এশা পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্ব এক সংক্ষিপ্ত বক্তবে যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র সহসভাপতি আব্দুল কালাম আজাদ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধির জন্য করে মহান আল্লাহর দরবারের দোয়ার জন্য সকল মুসল্লিদের প্রতি আহ্বান জানান। তিনি দোয়া মাহফিলে আগত সকল মুসল্লিদের যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানান।
পূর্ব লন্ডনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনাসহ বিশ্বের মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের ইমাম বৃন্দ ।
যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে অনুস্টিত দোয়া মাহফিলে প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ সহ যুক্তরাজ্য বিএনপি, জোনাল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে কমিউনিটির ও বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, টাওয়ার হেমলেটস কাউন্সিলর সাবেক ডেপুটি মেয়র আ ম অহিদ আহমেদ, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি মোঃ তাজুল ইসলাম, আশরাফ উল ইসলাম হীরা, আবেদ রাজা, সাবেক সহসভাপতি আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, খসরুজ্জামান খসরু, গুলজার আহমেদ, ডক্টর মুজিবুর রহমান (দপ্তরের দায়িত্বে), হাসনাত কবির খান রিপন, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সদস্য ফখরুল ইসলাম বাদল, এস এম লিটন, এম এ সালাম, সহসাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আব্দুল বাসিত বাদশা, বাবুল আহমেদ চৌধুরী, এডভোকেট খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, কোষাধ্যক্ষ সালেহ গজনবী, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ( যুগ্ম সম্পাদক পদ মর্যাদা ) রহিম উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ( সহ সভাপতি পদ মর্যাদা ) ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দী লিটন, জাসাসের সাবেক সভাপতি এম এ সালাম, জাসাসের ইউরোপের সমন্বয়ক ইকবাল হোসেন, জাসাসের সাবেক সাধারণ সম্পাদক তাজবীর চৌধুরী শিমুল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক শফিকুল ইসলাম রিবলু, সাবেক ছাত্রদল নেতা তোফায়েল বাসিত তপু, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শেখ আলী আহমদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য এ জে লিমন, যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিয়াকত আলী, সাংস্কৃতিক হিসেব সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাহিদ গাজী, লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, সহ যুব বিষয়ক সম্পাদক মোক্তাদির আলী, সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কদর উদ্দিন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাদিক আহমেদ, সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এম আরিফ আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সদস্য আলী আকবর খোকন, সালেহ আহমেদ, নজরুল ইসলাম, সুজাত আহমেদ, শাহরিয়ার রহমান জুনেদ, তপু শেখ, সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মিরাজ, আইনজীবী ফোরামের সংগঠনিক সম্পাদক এডভোকেট আবুল হাসনাত, লন্ডন মহানগর বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, আব্দুস সালাম আজাদ, এম এ তাহের, তুহিন মোল্লা, জিয়াউর রহমান, সোহেল আহমেদ, মোহাম্মদ শাহনেওয়াজ জুয়েল, মবিন ভুইয়া কাজল, আমির হোসেন, শেরওয়ান আলী. ইফতেখার হোসেন চৌধুরী সাকী, হালিমুল ইসলাম হালিম, জয় ইসলাম, রফিক আহমদ, সৈয়দ খবির, নিজাম উদ্দিন, ইস্ট লন্ডন বিএনপি নেতা আকলিমুর রেজা চৌধুরী মান্না, কবি কাওছার, নিউহাম বিএনপির সাবেক যুগ্মসম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু, যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহসভাপতি দেওয়ান আব্দুল বাছিত, সিনিয়র যুগ্ম সম্পাদক লায়েক মোস্তফা. সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হক রাজ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, আকমল হোসেন প্রমুখ।