লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি ড. জাকির খান সংবর্ধিত
মোঃ সাজ্জাদ হোসেন নয়ন: বাংলাদেশি কমিউনিটির তরুণদের ফুটবলে এগিয়ে নিতে দীর্ঘ ৩৫ বছরের অবদানের স্বীকৃতি হিসেবে ঐতিহাসিক সম্মাননা পেয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি ড. জাকির খান।
আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যকার এফএ কমিউনিটি শিল্ড ম্যাচে ড. জাকির খানকে ন্যাশনাল ববি মুর অ্যাওয়ার্ড প্রদান করে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (FA)।
তৃণমূল পর্যায়ের ফুটবলে দীর্ঘদিনের সেবা, তরুণদের উন্নয়ন ও তাদের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মান দেওয়া হয়।
ড. জাকির খানের এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড প্রাপ্তিতে এই প্রীতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ আগস্ট) পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এ প্রীতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল আলম। প্রীতিসভা পরিচালনা করেন – টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন।
এ সভায় সংবর্ধিত ব্যক্তিত্ব ড. জাকির খানকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন- যুক্তরাজ্যের ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহমেদ, বিবিসিআইয়ের সাবেক সভাপতি বশির আহমেদ বিইএম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার খালিসউদ্দিন আহমদ
কাউন্সিলম্যান মনসুর আলী, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, জেনারেল সেক্রেটারী আব্দুল বাছির, প্রবীণ সাংবাদিক মোস্তাক বাবুল, পারভেজ কোরেশী, অধ্যক্ষ আশিদ আলী, এম এ মুনিম ছালিক, বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির করিম, মঈন উদ্দিন আনসার, আশিকুর রহমান, আশরাফ গাজী, ফুটবলার সিরাজ উদ্দিন, জেন মিয়া, কবি-সাংবাদিক সাজ্জাদ হোসেন নয়ন, ঢাকা মোহামেডানের সাবেক ফুটবলার আব্দুল ওয়াহিদ ও দীপু মুহাম্মদ প্রমুখ।