প্রবাস

লন্ডনে শহীদ আলতাব আলীর প্রতি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর শ্রদ্ধা

Spread the love

মোঃ জয়নুল আবেদীনঃ  জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্য সফরে এসে বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতীক শহীদ আলতাব আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
গতকাল (১২ জুন) দুপুর ২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন হাসনাত আব্দুল্লাহ। যুক্তরাজ্যে পৌঁছানোর পর তিনি হিথ্রো জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে যান এবং শহীদ আলতাব আলীর স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, বৈষম্য, ঘৃণা ও বর্ণবাদ মানবতার জন্য এক বিশাল হুমকিস্বরূপ। জাতি, ধর্ম, বর্ণ কিংবা পরিচয়ের ভিত্তিতে মানুষের প্রতি বৈষম্য কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে তিনি সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আলতাব আলীর ঐতিহাসিক আত্মত্যাগকে স্মরণ করে এই নেতা আরও উল্লেখ করেন, বর্ণবাদের বিরুদ্ধে তাঁর সংগ্রাম আজও বিশ্বব্যাপী ন্যায় ও সমতার আন্দোলনের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে। এ সময় স্থানীয় প্রবাসী বাংলাদেশী এবং এনসিপি-এর যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply