প্রবাস

লন্ডন বাংলা প্রেস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন

Spread the love

মোঃ জয়নুল আবেদীনঃ লন্ডন বাংলা প্রেস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা এবং জমজমাট প্রতিযোগিতার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।

লন্ডনে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ৩০ আগস্ট ২০২৬, রবিবার ইলফোর্ডের গুডমেয়েস পার্ক (Goodmayes Park) মাঠে এই দিনব্যাপী টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে BBTCW Media চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে রানার্স-আপ হয়েছে Online Warriors (অনলাইন ওয়ারিয়র্স) এবং তৃতীয় স্থান অর্জন করে চ্যানেল এস (Channel S )

ক্লাবের সদস্যদের নিয়ে গঠিত মোট ৪টি মিডিয়া দল এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে—Channel S, BBTCW Media, LB24, এবং Online Warriors।

চ্যাম্পিয়ন দলের জন্য ট্রফির পাশাপাশি £৫০০ নগদ অর্থ এবং রানার্স-আপ দলের জন্য ট্রফিসহ £২৫০ নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয় এবং
তৃতীয় স্থান অর্জনকারীদের ট্রফি ও মেডেল প্রদান করা হয়।

টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের পেছনে আর্থিক ও সার্বিক সহযোগিতা প্রদান করেছে যে প্রতিষ্ঠানগুলো:Excel TutorsFood Bazar SuperstoreKeller WilliamsFeast & MishtiPrintLab

খেলার মাঠ ও অন্যান্য কারিগরি সহায়তায় যুক্ত ছিল:Romford Riders ও EKOTA Academy

খেলা শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরনী। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি আকরামুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের ট্রেজারার আব্দুল হান্নান । এসময় টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান এক্সেল টিউটরের পক্ষে বক্তব্য রাখেন আনিসুজ্জামান, প্রিন্ট ল্যাবের পক্ষে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সদস্য ওমর ফারুক ও একতা একাডেমির পক্ষে বক্তব্য রাখেন মিজান রহমান ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী
অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, কর্মকর্তা, অতিথি, স্পন্সর ও আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে টুর্নামেন্ট সফল করায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নতুন কমিটির নেতৃত্বে ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। তিনি আগামীতে এই টুর্নামেন্টে অব‍্যাহত রাখতে ক্লাব সদস্যদের সহযোগিতা কামনা করেন। তিনি টুর্নামেন্টে আরো বেশি টিম অংশগ্রহণ করার ব‍্যাপারে সকলকে এগিয়ে আসার আহবান জানান ।
ব্যারিস্টার তারেক চৌধুরী বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ক্লাব সেক্রেটারি আকরামুল হোসাইন টুর্নামেন্টের সাব কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, দূর দুরান্ত থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ক্লাব সদস্যরা এসেছেন তাতে ক্রিকেটের প্রতি তাদের আগ্রহের বহিঃপ্রকাশ । টুর্নামেন্টে সফল করায় তিনি এক্সিকিউটিভ কমিটির সকলকে ধন্যবাদ জানান ।

ক্লাব ট্রেজারার আব্দুল হান্নান টুর্নামেন্টের সকল স্পন্সরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ব‍্যয়বহুল এই ক্রিকেট টুর্নামেন্ট স্পন্সরদের সহযোগিতা ছাড়া সফলভাবে সম্পন্ন করা চ্যালেঞ্জিং ছিলো। সকলের সহযোগিতায় এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে ।

যুক্তরাজ্যের মূলধারার ও কমিউনিটি মিডিয়ার সাংবাদিকদের এই মিলনমেলা এবং ক্রীড়া প্রতিযোগিতা উপস্থিত সকল মেম্বার ও দর্শককে দারুণভাবে উজ্জীবিত করেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, এসিসটেন্ট ট্রেজারার এখলাছুর রহমান পাক্কু, ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি আলাউর রহমান খান, মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ,
নির্বাহী সদস্য সারওয়ার হোসাইন, শাহিদুর রহমান সুহেল ও লোকমান হোসেন কাজী।

উল্লেখ যে, আগামী ১৩ সেপ্টেম্বর এলবিপিসির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ।
টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ৫ সেপ্টেম্বর।
টুর্নামেন্টটি সফল করতে এবং খেলার মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে প্রেসিডেন্ট তারেক চৌধুরি সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য বিনীত আহ্বান জানান।


Spread the love

Leave a Reply