লুটনের ইউকেআইএম মদিনা মসজিদে কিউ ফ্যাক্টর প্রতিযোগিতা সম্পন্নঃ নিশ্চয়ই কিউ ফ্যাক্টর আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর প্লাটফর্ম
মোহাম্মেদ জয়নুল আবেদীন: অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৫ ঘটিকায় কিউ ফ্যাক্টর সিজন ৯ জাতীয় কিরাত প্রতিযোগীতা ২০২৫ ইউকেআইএম মদিনা মসজিদে অনুষ্ঠিত হয়।
গ্লোবাল এইড ট্রাস্ট আয়োজিত ও মিডিয়া পার্টনার চ্যানেল এসের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদের প্রেসিডেন্ট জনাব শুয়াইব তাবারী । প্রাণবন্ত এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন কিউ ফ্যাক্টর ম্যানাজার মোহাম্মাদ জয়নুল আবেদীন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : স্কুলের হেড টিচার শাইখ শাহিদ আহমেদ , মসজিদের ট্রাস্টি জনাব আব্দুল হাকীম , ট্রাস্টি জনাব মাকসুদ আনওয়ার প্রমুখ।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন: কারী নাসের মোহাম্মদ ও জনাব নোমান আহমেদ ।

অনুষ্ঠানে বক্তারা বলেনঃ নিশ্চয়ই কিউফ্যাক্টর আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর প্লাটফর্ম।এত সুন্দর ও প্রাণবন্ত অনুষ্ঠান সন্তানদেরকে খুবই উৎসাহিত করেছে।
সেজন্য গ্লোবাল এইড ট্রাস্ট ও চ্যানেল এস কে ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানাই।
অনুষ্ঠানে শতাদিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারি প্রত্যেক প্রতিযোগিকে সার্টিফিকেট প্রদান করা হয়। দুটি গ্রুপে ৩ জন করে মোট ৬ জন প্রতিযোগী ইয়েস কার্ড পেয়ে কোয়াটার ফাইনালের জন্য নির্বাচিত হন ।
উল্লেখ্য যে, প্রতিযোগিতায় ফাইনাল বিজয়ী ১ম স্থান অধিকারী পাবেন ১৫০০ পাউন্ড, ২য় স্থান অধিকারী পাবেন ১০০০ পাউন্ড এবং ৩য় স্থান অধিকারী পাবেন ৫০০ পাউন্ড। প্রতিযোগিতায় আকর্ষণীয় ট্রপি ও সার্টিফিকেটও রয়েছে।