বাংলাদেশ

লুৎফুজ্জামান বাবরকে স্যার স্যার করে জড়িয়ে ধরলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Spread the love

প্রায় সাড়ে ১৭ বছর পর হঠাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা গেল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২২ মিনিটে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

অপ্রত্যাশিত এ সাক্ষাৎকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে যায় একটি মুহূর্ত। বাবরকে দেখে স্বরাষ্ট্র উপদেষ্টা উঠে দাঁড়িয়ে তাকে ‘স্যার স্যার’ করে জড়িয়ে ধরেন।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বাবর বলেন, ‘তারেক রহমানের ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। তিনি দ্রুত দেশে ফিরবেন। দোয়া করবেন।’

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘উনারা ভালো করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। আন্তরিকতার কোনো কমতি নেই। বিএনপিও এ ক্ষেত্রে সহযোগিতা করবে।’

এছাড়া তিনি লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার না হওয়া এবং ভারতের মাটিতে আওয়ামী লীগের বৈঠক প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বাবর। ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন তিনি। তবে ২০২৪ সালের ডিসেম্বরে হাইকোর্টে খালাস পান এবং চলতি বছরের জানুয়ারিতে সব মামলা থেকে মুক্তি মেলে। প্রায় সাড়ে ১৭ বছর কারাভোগের পর তিনি মুক্ত হন।


Spread the love

Leave a Reply