লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৮৫০ জনে দাঁড়িয়েছে:স্বাস্থ্য মন্ত্রণালয়
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ৮৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এই পরিসংখ্যানটি দোসরা মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত হিসাব করা হয়েছে।
উল্লেখ্য যে, হেজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করার পর ওইদিন থেকেই ইসরায়েল লেবাননে তাদের সামরিক অভিযান শুরু করে।