লেবাননে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল

Spread the love

লেবাননে হেজবুল্লাহর সক্ষমতা “ক্রমশ হ্রাস” পাচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল সামরিক বাহিনী বা আইডিএফ।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী লিখেছে যে, তারা দক্ষিণ লেবানন এবং বেকা উপত্যকায় “রকেট লঞ্চার, অস্ত্র সংরক্ষণাগার এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা” চালিয়েছে।

হেজবুল্লাহর অভিজাত কমান্ডো ইউনিট, রাদওয়ান ফোর্সের কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ।

এছাড়া দক্ষিণ লেবাননের মাজদাল সেল এলাকায় দুটি রাদওয়ান কমান্ড সেন্টার ধ্বংসের খবরও নিশ্চিত করেছে তারা। আইডিএফ এর দাবি, হামলার আগে “বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল।”

সম্প্রতি প্রকাশিত ছবিগুলোতে লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।

এছাড়া হামলার লক্ষ্যবস্তু হওয়া এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে আইডিএফ এর নির্দেশনার কারণে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন।


Spread the love

Leave a Reply