সাংবাদিকতায় বিশেষ অবদান রখার জন্য শামীমকে এওয়ার্ড ও সার্টিফিকেট দিয়েছে করবি মুসলিম এসোসিয়েশন
স্টাফ রিপোর্টার : সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক উত্তরপূর্ব’র যুক্তরাজ্য প্রতিনিধি, চ্যানেল এস এর রিপোর্টার এহসানুল ইসলাম চৌধুরী শামীমকে ২৪ জুন মঙ্গলবার নর্থাম্পটন শায়ারের ছোট শহর করবি মুসলিম এসোসিয়েশন করবি সেন্ট্রাল মসজিদের হল রুমে এক আনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে রেকগনিশন অফ এচিভমেন্ট( মিডিয়া সেক্টরে )এওয়ার্ড দিয়েছে।করবি মুসলিম এসোসিয়েশনের চেয়ারম্যান সাবেক কাউন্সিলর ইউসুফ চৌধুরীর এর কাছ থেকে এ এওয়ার্ড নেন সাংবাদিক
শৈশবের প্রেরণা আর প্রবাস জীবনের অভিজ্ঞতায় গড়ে ওঠা এহসানুল ইসলাম চৌধুরী শামীম শুধু একজন সাংবাদিক নন, বরং তিনি সেলিব্রেটি শেফ- গার্ডেনার,এক আদর্শ সংগঠক এবং সমাজসেবক হিসেবেও পরিচিত।
এহসানুল ইসলাম চৌধুরী শামীম।এই সম্মাননা তার দীর্ঘ পথচলার এক উজ্জ্বল স্বীকৃতি।।
এহসানুল ইসলাম চৌধুরী শামীম তার প্রতিক্রিয়ায় জানান, এই সম্মাননা আমার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি আমার কাজের প্রতি দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিলো।
সাংবাদিক শামীম বলেন, ৩০ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত। ভাল রিপোর্ট করার তাগিদ থাকে সব সময়। ভাল রিপোর্টের পেছনে লেগে থাকার মানসিকতা থাকে। সে কারনে কখনও ভাল হয়। যে কোন পুরস্কার আনন্দের ও গৌরবের। আমাকে করবি মুসলিম কমিউনিটি যে এওয়ার্ড দিয়েছে তাই তাদেরকে ধন্যবাদ জানচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সৎ পথে মানুষের সেবা করে যেতে পারি।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন করবি মুসলিম এসোসিয়েশনর সেক্রেটারি করবির সাবেক মেয়র মুজিবুর রহমান,,ট্রেজারার আব্দুল খালিক,লিগেল এডভাইসর সলিসিটর জাবির মিয়া জেপি,ট্রাস্টি সলিসিটর প্রিন্স সাদিক চৌধুরী ,বিসিএর প্রেসিডেন্ট অলি খান এমবিইও চীফ ট্রেজারার টিপু রহমান সহ আর অনেকেই
উল্লেখ্য ,সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম এর বাংলাদেশের বাড়ি সিলেট নগরীর শিবগঞ্জ সাদার পাড়ায়।