বাংলাদেশ

সিঙ্গাপুরে অবতরণ করেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

Spread the love

ইনকিলাব মঞ্চের  আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছেছে।

সোমবার ১৫ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে। স্থানীয় সময় তখন সন্ধ্যা ৭টা ৫০ মিনিট।

বিমানবন্দর থেকে শরিফ ওসমান হাদিকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


Spread the love

Leave a Reply