সিলেটের বিশ্বনাথে এম আবদুল্লাহ: সুস্থ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের আর্থিক সুরক্ষা জরুরী

Spread the love

৫১ লাখ টাকার প্রাথমিক ফান্ড গঠন

সিলেট অফিসঃ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক সিনিয়র সাংবাদিক-কলামিস্ট মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সুস্থ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের আর্থিক সুরক্ষা জরুরী।

তিনি (১১ নভেম্বর) সোমবার সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাংবাদিকদের কল্যাণে ও আর্তমানবতার সেবায় গঠিত ‘বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ড’ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নবগঠিত এই ফান্ডে দেশি প্রবাসীদের অনুদানে ৫১ লক্ষাধিক টাকার ২০ হাজার টাকার প্রাথমিক তহবিল সংগ্রহ হয়েছে।

মুহাম্মদ আবদুল্লাহ প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে সাংবাদিকদের কল্যাণে ওয়েল ফেয়ার ফান্ড গঠনের ভুয়সী প্রশংসা করে বলেন, মফস্বলের একটি উপজেলা পর্যায়ে সাংবাদিকদের কল্যানে এই বিশাল ফান্ড এটি একটি মাইলফলক ঘটনা।

তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সততা এবং স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। তিনি বলেন, মতবিরোধ, মতানৈক্য থাকবে কিন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দাতাদের অনুদান যপন স্বচ্ছতার সাথে ব্যায় হয়, ইনসাফ ভিত্তিক হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন। সাংবাদিকদের মর্যাদা বজায় রেখে করার আহ্বান জানান।

বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ সিলেটের ব্যুরো প্রধান খালেদ আহমদ, লন্ডনের দর্পন টিভির চেয়ারম্যান ও বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক রহমত আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল জলিল ও আবুল খায়ের।

বিশেষ অতিথির বক্তব্যে এসএমইউজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খালেদ আহমদ বলেন, সিলেট বিভাগের ৩৯টি উপজেলার মধ্যে সাংবাদিকদের কল্যানে এধরণের বিশাল আর্থিক ফান্ড গঠন সম্ভবত প্রথম উদ্যোগ। প্রকৃত সাংবাদিকরা যাতে এর সুফল ভোগ করে মর্যাদার সাথে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সেজন্য দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি যে কোন প্রয়োজনে সাংবাদিক ইউনিয়ন পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।

বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের সাধারণ সম্পাদক কাজী মোঃ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফান্ডের সদস্য মোঃ জামাল মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, তজম্মুল আলী রাজু ও বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে ক্রেষ্ট ও ফান্ডের গোল্ডেন মেম্বারদেরকে সনদপত্র প্রদান করা হয়।


Spread the love

Leave a Reply