বাংলাদেশ

সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

Spread the love

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। তাকে বহনকারী বিমান সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকরে। এরপর তিনি ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। 

616944466_1462785278543730_958282102107766247_n

বুধবার (২১ জানুয়ারি) বিমানবন্দরে পৌঁছালে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। বিমানবন্দও থেকে রাত সোয়া ৮টার দিকে তিনি হযরশ শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। তার সফরসঙ্গী হিসাবে আছেন সিলেটের মেয়ে স্ত্রী ডা.জোবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

616391778_1462785098543748_8679527863938372787_n

রাত পৌণে ৯টার দিকে তিনি শাহজালাল (র.) এর মাজারে পৌঁছান। এরপর তিনি মাজার জিয়ারত ও দোয়া শেষে কিছু সময় সেখানে অবস্থান করেন। এসময় তার সাথে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।


Spread the love

Leave a Reply