সিলেট প্রেসক্লাব-সাংবাদিক মশাহিদ আলী স্টুডেন্ট স্কলারশিপ’র জন্য দরখাস্ত আহ্বান

Spread the love

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলার সংলাপ-এর সম্পাদক মশাহিদ আলীর উদ্যোগে ‘সিলেট প্রেসক্লাব-সাংবাদিক মশাহিদ আলী স্টুডেন্ট স্কলারশিপ’ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। 

সিলেট প্রেসক্লাবের সদস্যদের মেধাবী সন্তান এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করা হবে।

২০২৩ সালের এসএসসি ও ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ নূন্যতম জিপিএ-৪.০০ প্রাপ্তরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আগামী ৩ জুলাই মধ্যে সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিকট থেকে আবেদনপত্র সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যসহ জমা দিতে হবে। আবেদনের সাথে দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং এসএসসি ও এইচএসসির মার্কশিট জমা দিতে হবে।


Spread the love

Leave a Reply