সেনা মেজরের ভেরিফাইড আইডি থেকে জুলাই বিরোধী প্রচারণা
ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজরের ভেরিফাইড করা ফেইসবোক আইডি থেকে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। সেনাবাহিনীর ওই অফিসারের নাম মেজর তানভীর হাসান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লিখে ওই সৈনিক তার ফেইসবোকে পোস্ট দিয়েছেন। এনসিপিকে টোকাই পার্টি বলে নিজের পেজে পোস্ট শেয়ার করেছেন। হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমকে তিরস্কার করে পোস্টও করেছেন। যদিও বাংলাদেশ আর্মির একটি ভেরিফাইড পেজ থেকে এটাকে নকল বলে দাবী করা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর মেজর তানভীর হাসান তার পোস্টে লিখেছেন, বাংলাদেশ সেনাবাহিনী চাইলে মিনিটে পরিবর্তন হবে সরকার। ৫ ই আগস্ট ২০২৪ ছাত্র জনতা অভিভাবক সবাই রাস্তায় নেমে এসেছিল আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদ করার জন্য, আমরা সুযোগ দিয়েছিলাম বলেই সফলতা পেয়েছে।
বর্তমান পরিস্থিতিতে ২০২৪ এ যারা রাস্তায় নেমেছিল তারা এখন কতটুকু সফলতা পেয়েছে তা আমাদের আরেকটু বোঝার বাকি আছে। আমরা শান্তি চাই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা শপথ গ্রহণ করেছি দেশের মানুষ শান্তিতে থাকতে পারলেই আমরা গর্ববোধ করি।
আমাদের সিদ্ধান্ত একমাত্র আমরাই নিব সময় জবাব দিবে সেই ছাত্র জনতা এবং অভিভাবকদেরকে আরেকটু বোঝার সুযোগ দিলাম তাই একটু লম্বা সময় পার করছি। ছাত্র জনতা এবং অভিভাবকরা কতটুকু শান্তিতে আছে কতটুকু আরামে আছে তাই ইতিমধ্যেই আমরা প্রকাশ পাচ্ছি।
আরো প্রকাশ পেতে চাই আরো বুঝতে চাই কতটুকু ভালো তারা আছে আমরা চাই তাদের আওয়াজ যেন সবাই শুনতে পায়।
ডক্টর মোহাম্মদ ইউনুস কে যেকোনো সময় বিমানে তুলে দিতে পারি, কিন্তু আরেকটু বোঝাপড়া বাকি আছে আগেই ভালো ছিলাম এই কথাটা এখন আনাচে-কানাচে শোনা যাচ্ছে কিন্তু ফিসফিসে নয় স্লোগান চাই আগেই ভালো ছিলাম তাহলেই বাংলাদেশ সেনাবাহিনী তারপর পদক্ষেপ গ্রহণ করবে। সেনা অফিসার হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমকে তিরস্কার করে পোস্টও করেছেন।
এখানে উল্লেখ্য যে ফেইসবোক কোন আইডি ভেরিফাইড করতে হলে ওই ব্যক্তির পাসপোর্ট, ড্রাইবিং লাইসেন্স বা ভোটার আইডি না দেখে করবে না। স্বাভাবিক কারণে তানভীর হাসানের আইডিটি একই পদ্ধতিতে ভেরিফাইড করা হয়েছে।


বাংলাদেশ আর্মির বিবৃতিঃ
সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট প্রচার প্রসঙ্গে
ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার): সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, সেনাবাহিনীর নাম, পদবী অথবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট প্রকাশ করছে।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা অনুযায়ী—সেনাবাহিনীর পরিচয় কিংবা ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কোনো ধরনের পোস্ট দেওয়ার অনুমতি নেই।
অতএব, এ ধরনের ভুয়া ও উস্কানিমূলক পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং প্রয়োজনে এ ধরনের কার্যকলাপ সম্পর্কে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হলো।