হোটেলের সামনে গান-বাজনা ও আতশবাজি ফুটিয়ে ইংল্যান্ড দলকে বিদ্রূপ করলেন মেক্সিকোর সমর্থকরা
ডেস্ক রিপোর্টঃ বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ের আগে আতশবাজি ও মারিয়াচি (মেক্সিকান লোকসংগীত) বাজিয়ে ইংল্যান্ডের খেলোয়াড়দের ঘুমের ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছিলেন মেক্সিকোর সমর্থকরা।
ইংল্যান্ডের দলের হোটেলের বাইরে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত পুলিশের উপস্থিতি উপেক্ষা করে শত শত সমর্থক জড়ো হন এবং যতটা সম্ভব ব্যাঘাত ঘটানোর লক্ষ্যে সারা রাত ধরে স্লোগান দিতে থাকেন। এক সমর্থক বলেন, “আমার মনে হয় [ইংল্যান্ডের খেলোয়াড়রা] মেক্সিকান সংগীত শুনতে পছন্দ করবেন।”
প্রায় ৪৫ জনকে ড্রাম ও ট্রাম্পেট বাজাতে দেখা যায়, আর অন্য একটি দল প্রায় ২১৫ মিটার দূরে একটি সেতুর ওপর আতশবাজি ফাটায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ হোটেলের প্রবেশপথ আটকে রেখেছে এবং সমর্থকদের সেখান থেকে সরিয়ে দিচ্ছে।

