প্রবাস

হোয়াইটচ্যাপেলে চালু হবে নতুন নারী সহায়তা কেন্দ্র “নারী সেন্টার”

Spread the love

টাওয়ার হ্যামলেটস্ —এ স্থানীয় নারীদের জন্য একটি নিরাপদঅন্তর্ভুক্তিমূলক এবং সহানুভূতিশীল পরিবেশ গড়ে তুলতে, “নারী সেন্টার” নামে নতুন একটি নারী সহায়তা কেন্দ্র চালু হচ্ছে।
চলতি বছরের নভেম্বর মাসে হোয়াইটচ্যাপেল এলাকায় এই কেন্দ্রটি চালু হবেযা বিশেষভাবে স্থানীয় নারীদের বৈচিত্র্যময় চাহিদার প্রতি সংবেদনশীলতা রেখে তৈরি করা হচ্ছে এবং এটি নারীদের ক্ষমতায়নউপকার এবং সুযোগ বৃদ্ধির জন্য নানা ধরণের সেবা প্রদান করবে।
এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, “নারী সেন্টার আমাদের অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন — যেখানে এই বারার প্রত্যেক নারী সম্মানসমতা ও সহানুভূতির সাথে সেবা পাবেন। এটি শুধু একটি কেন্দ্র নয়এটি হবে নারীদের জন্য একটি আশ্রয়উন্নয়নের স্থান এবং সংযোগের প্ল্যাটফর্ম।”
২৪ জুলাই কেবিনেট মেম্বার ফর কাস্টমার সার্ভিসেসইকুয়ালিটি এন্ড সোশ্যাল ইনক্লুশনকাউন্সিলর বদরুল চৌধুরী এবং কেবিনেট মেম্বার ফর হেলথওয়েলবিয়িং এন্ড সোশ্যাল কেয়ার কাউন্সিলর সাবিনা আখতার কাউন্সিল কর্মকর্তাদের সঙ্গে নির্মাণ কাজের অগ্রগতি দেখতে নারী সেন্টার—এর সাইট পরিদর্শন করেন।
নারী সেন্টার’ হবে একটি শিক্ষা ও বিকাশ কেন্দ্র। এই কেন্দ্রটিতে থাকবে বিভিন্ন স্বীকৃত আজীবন শিক্ষা কোর্সযেখানে অনসাইট চাইল্ডকেয়ার সুবিধাও থাকবে। নারীদের উন্নয়নে থাকবেঃ চাকরিউদ্যোক্তা ও ব্যবসায়িক প্রশিক্ষণদক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার অগ্রগতির পরামর্শপজিটিভ প্যারেন্টিং প্রোগ্রামসম্পূর্ণ সজ্জিত আইটি স্যুটে ডিজিটাল সাক্ষরতা কোর্সস্কিল ফর লাইফ (জীবন দক্ষতা) ভিত্তিক কোর্সকমবয়সী মেয়েদের জন্য আত্মবিশ্বাস ও নেতৃত্ব গড়ে তোলার জন্য আগাম সহায়তা প্রোগ্রাম।
সেন্টারটি স্বাস্থ্য ও সুস্থতার জন্য আলাদা সাপোর্ট হাব হিসেবে ব্যবহৃত হবে। এখানে একটি আলাদা স্বাস্থ্য ও মানসিক কল্যাণ কেন্দ্র থাকবেযেখানে নারীরা পাবেন— বেনিফিটবাসস্থানআইনগত সহায়তালোন বা ঋণ ইত্যাদি বিষয়ে পরামর্শমানসিক স্বাস্থ্যের জন্য নিরাপদ পরিবেশে কাউন্সেলিংমাইন্ডফুলনেস ও সুস্থতা কর্মশালাপ্রসবোত্তর বিষণ্ণতামেনোপজএকাকীত্ব বা শোক কাটিয়ে ওঠার সহায়তাবিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মায়েদের জন্য সেন্সরি স্পেস সহ বিশেষ সহায়তা।
নারী সেন্টার’ হবে শুধুমাত্র—নারীদের জন্য সামাজিক মেলামেশার জায়গাযেখানে থাকবেভিন্ন প্রজন্মের জন্য একত্রে বসার স্থানযেমনঃ নিয়মিত কফি ও চায়ের আসরশুধু নারীদের জন্য খেলাধুলা ও প্রশিক্ষণনেটওয়ার্কিং ও উদযাপনের জন্য ইভেন্ট স্পেস।
কাউন্সিলর সাবিনা আখতার বলেন, “নারী সেন্টার এমন একটি উদ্যোগযা স্থানীয় নারীদের জন্য সহায়তা ও সুযোগকে আরও সহজলভ্য করে তুলবে। এটি শুধু পরিষেবা নয় — এটি এমন একটি জায়গাযেখানে নারীরা নিজেদের নিরাপদদৃশ্যমান ও মূল্যবান বলে অনুভব করতে পারবেন।”
কাউন্সিলর বদরুল চৌধুরী বলেন, “শিক্ষা থেকে শুরু করে মানসিক সুস্থতা পর্যন্তএই কেন্দ্রটি আমাদের বরোর নারীদের জন্য সমতা ও অন্তর্ভুক্তির প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।”
নারী সেন্টার ২০২৫ সালের শেষ দিকে চালু হবে এবং এটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের চলমান প্রচেষ্টার একটি অংশযার লক্ষ্য হলো একটি নিরাপদসমতাভিত্তিক এবং সহায়ক সমাজ গড়ে তোলা।


Spread the love

Leave a Reply