ইস্ট সাসেক্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত
ডেস্ক রিপোর্টঃ নেটওয়ার্ক রেল এবং গ্রেটার টেমসলিংক রেলওয়ে জানিয়েছে যে, বিএসটি (BST) সময় অনুযায়ী বিকেল ৪টার ঠিক আগে লুইসের কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।
সাউথ ইস্ট কোস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস, ইস্ট সাসেক্স ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস এবং ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশসহ জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
নেটওয়ার্ক রেল এবং সাউদার্ন রেলের একজন মুখপাত্র বলেছেন: “আমরা অবগত আছি যে ইস্ট সাসেক্সের লুইস এলাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।
“জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে রয়েছে এবং আমরা যথাসময়ে আরও তথ্য জানিয়ে পরিস্থিতি সম্পর্কে আপডেট দেব।”
ইস্ট সাসেক্স ফায়ার ব্রিগেড জানিয়েছে: “আমরা নিশ্চিত করছি যে, বিকেল ৩টা ৫৫ মিনিটে আমাদের কাছে খবর আসে যে লুইস (Lewes)-এর ঠিক বাইরে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। আমরা ঘটনাস্থলে অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার সাথে যৌথভাবে কাজ করছি।”
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের একজন মুখপাত্র বলেছেন: “আজ (১৩ আগস্ট) বিকেল ৩টা ৫৪ মিনিটে ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পাওয়ার পর পুলিশ কর্মকর্তারা বর্তমানে লুইস রেলওয়ে স্টেশনের কাছে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। প্যারামেডিক ও ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে আমরাও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি এবং যত দ্রুত সম্ভব এ বিষয়ে আরও তথ্য প্রদান করব।”