জাহিদপুরে ‘মোহাম্মদ আনা মিয়া ৮ম স্মৃতি মেধা যাচাই ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্টঃ জাহিদপুরের এম এ ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলে ‘মোহাম্মদ আনা মিয়া ৮ম স্মৃতি মেধা যাচাই পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এবারের মেধা যাচাই পরীক্ষায় ২১টি স্কুল থেকে মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জাহিদপুর জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈনপুর জনতা কলেজের সহকারী অধ্যাপক রুহুল করিম শিবলু, ঝিগলী উচ্চ বিদ্যালয় ও কলেজের আইসিটি প্রভাষক সেবুল আহমদ এবং জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এ ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক এম রোমান উদ্দিন, সহকারী শিক্ষক আজিজুর রহমান, আরিফুল ইসলাম, আব্দুল সামাদ এবং সহকারী শিক্ষিকা মোছা. আমিনা বেগম, রেভা বেগম, সাদিয়া বেগম, সুমান্না বেগম, সুমাইয়া বেগম ও শিউলি বেগম।
প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারীকে ১০ হাজার টাকা, ২য় স্থান অর্জনকারীকে ৭ হাজার টাকা এবং ৩য় স্থান অর্জনকারীকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি ৪র্থ থেকে ১৫তম স্থান অধিকারী প্রত্যেককে ১ হাজার টাকা করে এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
