জিএসসি ইউকের মনোনয়ন পত্র দাখিল

Spread the love

ডেস্ক রিপোর্টঃ গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে । আগামী ২১ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য নির্বাচনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ৩৫টি পদের জন্য ৩৭ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারপার্সন পদে সালেহ আহমদ , জেনারেল সেক্রেটারী পদে ফিরোজ খান ও ট্রেজারের পদে আরজু মিয়া এমবিই মনোনয়ন দাখিল করেন। বাকী ৩৪টি সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করা হয়।
প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহন করেন প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার আবুল কালাম ও কাউন্সিলর সদরুজ্জামান খান। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার সন্ধ্যা ৭টা । নির্বাচন কমিশনের অন্য সদস্য হচ্ছেন আব্দুর রশীদ ।

মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন জিএসসির কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, সেক্রেটারী খছরু খান, ট্রেজারার সালেহ আহমদ, সাউথ ইস্ট রিজিওয়নের চেয়ারপার্সন খলিল আহমদ কবীর, সাধারন সম্পাদক সুফী সুহেল আহমদ, সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী মির্জা আসহাব বেগ,কেন্দ্রিয় সহ সভাপতি এ এফ এম চুনু, সাউথ ইস্ট রিজিওনের সাবেক সভাপতি মোহাম্মদ ইছবাহ উদ্দিন ও এম এ আজিজ,ব্যারিস্টার শাহ মিসবাহুর রহমান, এম এ গফুর, আলহাজ্ব তৈফিক আলী মিনার, ফজলুল করীম চৌধুরী, আব্দুল মালিক কুটি, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার মোঃ আবুল মিয়া ও মহিলা সম্পাদিকা মিসেস এমদাদুন খান, ইস্ট লন্ডন শাখার চেয়ারপার্সন সৈয়দ জিল্লুল হক ও ট্রেজারা সালেহ আহমদ, আব্দুস সুবহান, গোলাম কুদ্দুস কামরুল, নূর আহমদ, খালেদুল কিবরিয়া প্রমুখ ।

আগামী ২১ সেপ্টেম্বর বার্মিংহামের ইকবাল বেনকুইটিং হলে নির্বাচন ও বিজিএম অনুষ্ঠিত হবে। এতে সকল ডেলিগেটদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। – সংবাদ বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply