শীর্ষ সংবাদব্রিটেনের সংবাদ

মিডলসব্রোতে গাড়ি দুর্ঘটনায় দুই পুলিশসহ সাতজন নিহত

Spread the love

ডেস্ক রিপোর্টঃ শনিবার ভোরের দিকে ধাওয়ার ঘটনার পর গাড়ি দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে ক্লিভল্যান্ড পুলিশের একটি গাড়ি এবং একটি ভক্সওয়াগন প্যাসাট গাড়ির মধ্যে; প্যাসাট গাড়িটি মিডলসবোরোর কাছে সাউথ ব্যাংকের এ৬৬ (A66) সড়কে উল্টো পথে চলছিল।

নিহত দুই পুলিশ কর্মকর্তার নাম পিসি ম্যাথিউ ব্লেডস এবং পিসি টম ক্লাফ। এছাড়া প্যাসাট গাড়িতে থাকা সাধারণ নাগরিকদের মধ্যে পাঁচজনও প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে ‘ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট’ (আইওপিসি) তদন্ত শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে: “প্রাথমিক তথ্যানুযায়ী, ক্লিভল্যান্ড পুলিশ একটি সন্দেহভাজন গাড়ি দেখতে পায় এবং সেটিকে ধাওয়া করতে শুরু করে।

“গাড়িটি সাউথ ব্যাংকের এ৬৬ সড়কে উঠে পড়ে এবং ভোর ৩টা ৩৯ মিনিটে পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। আমরা নিশ্চিত করছি যে, দুর্ভাগ্যবশত এই সংঘর্ষে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।”

ক্লিভল্যান্ড পুলিশ জানিয়েছে, প্যাসাট গাড়িটি এ৬৬ সড়কে উল্টো পথে চলার সময় একই সড়কে সঠিক পথে থাকা পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়ায়। এই দুর্ঘটনায় কেউ বেঁচে ফেরেননি।

চিফ কনস্টেবল ভিক্টোরিয়া ফুলার জানিয়েছেন যে তিনি নিহত কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, “ক্লিভল্যান্ডের জন্য এটি অত্যন্ত দুঃখজনক একটি দিন। তাঁরা ছিলেন সাহসী কর্মকর্তা, যারা আমাদের কমিউনিটি ও বাসিন্দাদের সুরক্ষায় নিয়োজিত ছিলেন; কিন্তু দায়িত্ব পালন শেষে তাঁরা আর পরিবারের কাছে ফিরে আসতে পারেননি।”


Spread the love

Leave a Reply