শীর্ষ সংবাদব্রিটেনের সংবাদ

লন্ডনে টিউব ধর্মঘট শুরু: বন্ধ একাধিক লাইন, চরম ভোগান্তিতে যাত্রীরা

Spread the love

ডেস্ক রিপোর্টঃ আরএমটি (RMT)-এর কর্মবিরতি শুরু হওয়ায় লন্ডন আন্ডারগ্রাউন্ড জুড়ে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।
লন্ডন আন্ডারগ্রাউন্ডে ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে, যার ফলে নেটওয়ার্ক জুড়ে বিভিন্ন লাইন বন্ধ হয়ে গেছে এবং ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে।
সপ্তাহে চার দিন কর্মদিবসের প্রস্তাব নিয়ে তীব্র বিরোধের জেরে রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ইউনিয়নের (RMT) সদস্যরা আজ দুপুর ১২টা (midday) থেকে কর্মবিরতি শুরু করেছেন।
ধর্মঘট শুরু হওয়ার আগে সকাল ১০টার দিকে লন্ডন আন্ডারগ্রাউন্ডের ১১টি লাইনেই ট্রেন চলাচল সীমিত করা শুরু হয়।
সারা দিন সার্কেল (Circle) বা পিকাডিলি (Piccadilly) লাইনে এবং দুপুর ১২টার পর ওয়াটারলু অ্যান্ড সিটি (Waterloo & City) লাইনে কোনো সেবা না থাকার কথা ছিল।
ধর্মঘটের আগে, চলাকালীন এবং পরে যাতায়াতে বিঘ্ন ঘটার সতর্কতা দিয়ে ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL) যাত্রীদের ভ্রমণের আগে পরিস্থিতি যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে।
আগামী ১৭ ও ১৯ ডিসেম্বর, ৪ ও ৬ জানুয়ারি এবং ১৭, ২৩ ও ২৫ ফেব্রুয়ারি আরও ২৪ ঘণ্টার ধর্মঘটের পরিকল্পনা রয়েছে।

Spread the love

Leave a Reply