প্রবাস

২২ জুন জামাকাপড় ও বই অদলবদলের ইভেন্টে যোগ দিন

Spread the love

আপনার আলমারিতে থাকা পোশাক কাউকে দিতে চান? অথবা পড়তে চান ভালো কোন বই? তাহলে আগামী ২২ জুন শনিবার সকাল ১০.৩০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে আসুন ব্র্যাডি আর্টস সেন্টারে (১৯২—১৯৬ হ্যানবারি স্ট্রিট, ই১ ৫এইচইউ) এবং  বিনামূল্যে আপনার জামাকাপড় এবং বই অদলবদল করুন।
অদলবদলের এই বিশেষ ইভেন্টে, বাইক রক্ষণাবেক্ষণ ও মেরামতের বিশেষ সেশন, কাপড় সেলাইর কর্মশালা, আপসাইক্লিং ওয়ার্কশপ সহ বেশ কয়েকটি মেরামত কর্মশালারও আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে কীভাবে বাড়িতে রিসাইক্লিং উন্নত করা যায় সে সম্পর্কে তথ্য প্রদান করা হবে। আপনার বর্জ্য কমাতে, আপনার আইটেম মেরামত করতে এবং অর্থ সাশ্রয় করতে আমাদের সাথে যোগ দিন।
বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুনঃ www.towerhamlets.gov.uk/News_events/Events/2024/June/Clothes-and-Book-Swap-with-repair-workshops.aspx 


Spread the love

Leave a Reply