ব্রিটেনের সংবাদ

উত্তর লন্ডনে ছুরিকাঘাতে ২১ বছর বয়সী যুবক নিহত

Spread the love

ডেস্ক রিপোর্টঃ উত্তর লন্ডনে ছুরিকাঘাতের ঘটনায় ২১ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার কিছু পরে হ্যারিংগের লর্ডশিপ লেনে ছুরিকাঘাতের খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা সেখানে পৌঁছান। টটেনহ্যামের বাসিন্দা থমাস ওডুরোকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা তাদের সহায়তা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, লর্ডশিপ রিক্রিয়েশন গ্রাউন্ডের বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, এলাকাটি পুলিশ কর্ডন দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং রাস্তার মাঝখানে ফরেনসিক তদন্তের জন্য একটি তাবু স্থাপন করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

তদন্তের দায়িত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ফিল ক্লার্ক বলেন, “থমাসের পরিবার এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা তাদের প্রতি সমবেদনা জানাই; বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা তাদের সহায়তা অব্যাহত রেখেছেন।”

তিনি আরও বলেন, “ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চলছে এবং আগামী কয়েক দিন ওই এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হবে।”


Spread the love

Leave a Reply